নাজেরা ও নূরানী বিভাগ
ক. অনাবাসিক মক্তব বিভাগ :এ বিভাগে স্থানীয় জনসাধারণের অল্প বয়সের ছেলে- মেয়েদেরকে অভিজ্ঞ মুয়াল্লিম দ্বারা কুরআন শরীফের নাজেরা শিক্ষাসহ প্রয়োজনীয় সূরা-কেরাত, মাসনূন দু‘আ ও নামায শিক্ষা দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের বয়স ৬ থেকে অনূর্ধ ৯ বছর। শিক্ষার মেয়াদ কাল ৩ বছর।
খ. আবাসিক মক্তব বিভাগ :এ বিভাগে শিক্ষার্থীদের বিশেষ ট্রেনিংপ্রাপ্ত মুয়াল্লিমের মাধ্যমে শুদ্ধভাবে কুরআন মজীদ শিক্ষাদানের সাথে সাথে জীবনের জন্য অবশ্য জরুরী মাসআলা- মাসায়েল, দুআ- দরূদ ও আমল-আখলাকের শিক্ষা দেওয়া হয়। প্রাইমারী পর্যায়ের বাংলা, অংক, ইংরেজী শিক্ষার ব্যবস্থাও রয়েছে। যাতে করে এ বিভাগ হতে উত্তীর্ণ কোন শিক্ষার্থী জেনারেল শিক্ষায় অগ্রসর হলেও এ শিক্ষা তার ধর্মীয় জীবনের মূল ভিত্তি হতে পারে। এ বিভাগের শিক্ষার পূর্ণ কোর্স দুই বছরে সমাপ্ত করা হয়।

No comments